Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

অবশেষে মুখ খুললেন তাহসান

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদের দাম্পত্য জীবন নিয়ে দুঃসংবাদ মিলেছে। গত বছরের শুরুতে বিয়ের খবর জানালেও চলতি বছরের শুরুতেই আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে গেছে।

শনিবার বিকেলে একটি জাতীয় দৈনিককে তাহসান খান বলেন, ‘যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।’

গত জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে তাহসানকে অসংখ্য ফোন কল ও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

তাহসান জানান, এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে চাপে রয়েছেন। তিনি বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’

সংগীতাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় তাহসান খান নাটকে অভিনয়ের মাধ্যমেও আলাদা করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তিনি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। যদিও তারও প্রায় দুই বছর আগে থেকেই তারা আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button