Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

কুমিল্লায় ৩ বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন।

আজ শুক্রবার দুপুর ১২টা ৪০মিনিটে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির অংশ থেকে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেলচালক। বাকি তিনজন বাসের যাত্রী। তাদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু।

ওসি ইকবাল বাহার মজুমদার আরও বলেন, নিহতদের মধ্যে দেড় বছর বয়সী হোসাইন সোনারগাঁওয়ের বাসিন্দা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ উল্লাহ বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দগ্ধ তিনজনসহ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button