Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারআইন-বিচারবাংলাদেশ

হাদি হত্যা মামলার প্রধান আসামির ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধের আদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

একই সাথে ওই টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে।

বুধবার সিআইডি পুলিশের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সিআইডি পুলিশের পক্ষে এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন।

আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যথেষ্ট সন্দেহজনক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সে কারণেই সিআইডি এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেছে।

গত ১২ ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button