Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

কারাগারে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়েছে: রিজভী

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়েছে ও চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৩ জানুয়ারি) বেলা ১১টায় খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জনাতে জিয়া উদ্যানে এসে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা নিতে দেয়া হয়নি। তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। তার খাবার এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে।’

তিনি বলেন, ‘যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখলাম, সে নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সব চক্রান্ত হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখোনো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button