Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

মিথ্যা প্রচারণায় চটেছেন অপূর্ব

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তিনি ফেসবুকে ক্ষোভ জানালেন। তার নামে ছড়ানো কিছু ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর ছবি ব্যবহার করে বিতর্কিত কিছু রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অভিনেতা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ভুয়া ফটোকার্ডগুলো নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। যার একটিতে লেখা হয়েছে, ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’

অন্য একটি ফটোকার্ডে লেখা, ‘কোথাও স্বাধীনতা নেই। সবসময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?’
ভুয়া ফটোকার্ড দুইটির বক্তব্য অপুর্বর নয় বলে স্পষ্ট করে জানিয়েছে তিনি। ফটোকার্ডগুলো ফেসবুকে শেয়ার করে এ ধরনের ভুয়া নিউজ ও বিভ্রান্তিকর বিবৃতি তথ্য প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, ভুয়া তথ্য ছড়ানো ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, শুধু অপূর্বর নামেই মিথ্যা ছড়ানো হচ্ছে না, বরং জনপ্রিয় আরও অনেক মানুষের নাম ব্যবহার করে কাজটি ভাইরাল করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button