Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

রিশাদের কঠোর বোলিংয়ের ম্যাচে সহজ জয় হোবার্টের

বিগ ব্যাশে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। নিজেদের তৃতীয় ম্যাচে আজ হোবার্ট ৭ উইকেটে হারিয়েছে মেলবোর্ন রেনেগাডসকে। ম্যাচে ৫.২৫ ইকোনমিতে ২১ রানে ১ উইকেট নেন রিশাদ।

ভিক্টোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে মেলবোর্ন। দলের হয়ে টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৪, মোহাম্মদ রিজওয়ান ৩২ ও হাসান খান ২৩ রান করেন।

বল হাতে সফল ছিলেন রিশাদও। ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেন তিনি। প্রথম দুই ওভারে ৭ রান করে এবং তৃতীয় ওভারে ৩ রান দেন রিশাদ। চতুর্থ ও শেষ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হোবার্টের সেরা বোলার হয়েছেন পেসার ক্রিস জর্ডান।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরির ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৩৭ বল বাকী থাকতে জয় পায় হোবার্ট। ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রান করেন নিখিল।

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিশাদ।

পরের ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন তিনি।

এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হোবার্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button