Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারআইন - শৃঙ্খলাবাংলাদেশ

বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে গৃহীত সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক বিশেষ অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট চলাকালে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীসহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট রয়েছে। একই সাথে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও দৃঢ় আশ্বাস প্রদান করেছে মন্ত্রণালয়।

স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বলে কূটনীতিকদের অবহিত করা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিদলের প্রতি নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য বিশেষ আমন্ত্রণও জানানো হয়েছে। এই ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কূটনীতিক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button