Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলাবাংলাদেশসভা সমাবেশ

নির্বাচন ঘিরে বাংলাদেশে নাগরিকদের চলাচলে সতর্ক করল মার্কিন দূতাবাস

আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচল সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সোমবার এক বার্তায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে।

নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। নাগরিককদে সতর্ক করে দূতাবাস বলছে, মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।

করণীয় পদক্ষেপ

আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। আপডেটের জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করুন।

ভিড় এড়িয়ে চলুন। বিক্ষোভ এড়িয়ে চলুন।

জরুরি প্রয়োজনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button