Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচননির্বাচন কমিশনবাংলাদেশ

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তিনি এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

জানা গেছে, হাদিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এখনও কিছু জানাননি। সকালে গঠিত মেডিকেল বোর্ডের নিরীক্ষণে জানানো হয়, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা হাদির ভাইকেও তার সংকটাপন্ন অবস্থার বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button