Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

দুবাইয়ের প্রথম জয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের দেখা পেল বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস।

গতরাতে দুবাই ক্যাপিটালস ৮৩ রানে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। এ ম্যাচেও বল হাতে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। গত শনিবার আগের ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৪ ওভারে ১৩ ডট বল দিয়ে ২৬ রানে ২ উইকেট শিকার করেছিলেন ফিজ।

দুবাইয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ও ইংল্যান্ডের জর্ডান কক্সের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৬ রান করে দুবাই ক্যাপিটলাস।

৪৩ রানে তৃতীয় ব্যাটারকে  হারানোর পর চতুর্থ উইকেটে ৭৬ বলে ১১৯ রান যোগ করেন পাওয়েল ও কক্স। ৪টি চার ও ১টি ছক্কায় কক্স ৩৬ বলে ৫২ রানে আউট হলেও, ৯৬ রানে অপরাজিত থাকেন পাওয়েল। ৫২ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। আবু ধাবির জেসন হোল্ডার ২ উইকেট নেন।

জবাবে দুবাই ক্যাপিটালস বোলারদের দারুণ বোলিং নৈপুন্যে ১৫.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় আবু ধাবি। সর্বোচ্চ ২৭ রান করে মুস্তাফিজের শিকার হন ইংল্যান্ডের ফিল সল্ট। ভারতের সাবেক খেলোয়াড় উন্মুখ চাঁদকে প্রথম ডেলিভারিতেই বিদায় দেন মুস্তাফিজ।

দুবাই ক্যাপিটালসের হয়ে ওয়াকার সালামখিল ২৯ রানে ৪টি, মুস্তাফিজ ৩ ওভারে ১১ ডট বল দিয়ে ২২ রানে ২ উইকেট নেন। এছাড়া ডেভিড উইলি এবং মোহাম্মদ নবি ২টি করে উইকেট শিকা করেন।

নিজেদের প্রথম ম্যাচে ডেজার্ট ভাইপাসের কাছে ৪ উইকেটে হারে দুবাই ক্যাপিটালস। ঐ ম্যাচে খেলেননি মুস্তাফিজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button