Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারঅর্থনীতিবাংলাদেশ

৫০০ টাকার নতুন নোট: নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে এলো যেসব পরিবর্তন

আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথমে মতিঝিল কার্যালয় থেকে এবং পরে ধীরে ধীরে দেশের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট বিতরণ করা হবে।

নতুন নোটে নেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি

বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা রাখা হয়নি। এর পরিবর্তে নকশায় যুক্ত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে।

নতুন নোটের নকশা

নতুন ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি।
নোটের সামনের দিকে: বাঁ পাশে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি

মাঝখানে পাতা, কলি ও প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড

নোটের পেছনে: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি

জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ, নিচে ইলেকট্রোটাইপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’। পুরো নোটে সবুজ রঙের ব্যবহার বেশি।

১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন নোটে যুক্ত করা হয়েছে মোট ১০টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য:

নোটের ডান দিকের কোনায় মুদ্রিত ‘500’ রং পরিবর্তনশীল নিরাপত্তা কালিতে তৈরি। নাড়াচাড়া করলে রং সবুজ থেকে নীল হয়ে যায় এবং ভেতরে কোনাকুনি করে ‘৫০০’ দেখা যায়।

বাঁ পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল ও স্বর্ণালি রঙের প্যাঁচানো নিরাপত্তা সুতা। নোট নড়াচড়া করলে লাল অংশ সবুজে পরিণত হয় এবং ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।

স্বর্ণালি অংশটি আলোতে রঙধনুর মতো ঝিলমিল করে ওপর থেকে নিচে নড়তে থাকে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান পাশে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ে। নতুন ৫০০ টাকার নোট সেই ধারাবাহিকতারই অংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button