Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

তারেক রহমানের দেশে আসতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের এমনটা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন উনি কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।

ড. আসিফ নজরুল বলেন, আমার মনে হয় কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।

সংশ্লিষ্ট খবর

Back to top button