Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচননির্বাচন কমিশনবাংলাদেশ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার আশা সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসির চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের তফসিল আমরা যেটা আশা করছি- দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। এখন ডেটগুলা আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।’

সিইসি বলেন, ‌‘আমরা গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি। গণভোট নিয়ে সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশজুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে, তখনি না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানল কি জানল না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন। অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দ্য রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমিতো আইন দ্বারা যদি অথরাইজড না হই, আমিতো কাজ করতে পারি না।’

তিনি বলেন, ‘আমার তো আইন দিয়ে, শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার-প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। আমরা সকলে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরও মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব।’

সংশ্লিষ্ট খবর

Back to top button