
গতকাল বুধবার (২৬ নভেম্বর) এফডিসিতে সরকারি অনুদানের ছবিটির একটি গানের শুটিং অনুষ্ঠিত হয়। সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান, আর আইটেম গানের দৃশ্যায়নে দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার ইউসুফ খান। গানে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)-কে।
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে পলি বলেন, “১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম—বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।”
নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরও যোগ করেন,“পলি মানেই চমক। এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।”
বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। চার সন্তানের জননী পলি নিজেই পরিচালনা করছেন একটি বুটিক হাউস। তার স্বামী পেশায় ব্যবসায়ী।



