Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

৬৪ জেলায় নতুন এসপি পদায়ন, প্রজ্ঞাপন জারি

দেশের সব ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে দেওয়া এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারির মাধ্যমে নির্বাচনের দায়িত্ব পালনে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তখনই জানানো হয়েছিল, বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনকালীন স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। লটারির আগে কয়েক ধাপে যাচাই-বাছাই করে যারা অতীতে জেলা পুলিশ সুপার ছিলেন, তাদের বাদ দেওয়া হয়। পরে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়, যেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button