অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা দেওয়া হয়।
শোকবার্তায় বলা হয়, ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন।



