Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

রাজের ‘এটা আমাদেরই গল্প’ সাড়া জাগিয়েছে নাট্যপাড়ায়

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নতুন সিরিজ রিন নিবেদিত ‘এটা আমাদেরই গল্প’ ইতিমদ্ধে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটিতে অভিনয় করছেন এই সময়ের একঝাঁক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু।

গত ৫ই নভেম্বর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল নাটকটি এ প্রচারিত হচ্ছে। এছাড়াও নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে।

নতুন সিরিজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ। গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা।”

সংশ্লিষ্ট খবর

Back to top button