Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন কমিশনবিএনপিরাজনীতি

ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ দাবি জানান।

তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এ সময় ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। যতটুক লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের করণীয়। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না। তবে অঙ্গীকারনামা যতই নেয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয়। এ সময় বিএনপির দেয়া সবগুলো পরামর্শের প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button