Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি ‘মেজর জিয়া বলছি’ বলে কালুরঘাট কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ৯ মাস আমরা যুদ্ধ করেছি বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না, জন্মের জন্য যে লড়াই করেছি তাকে আমরা কোনদিনও অস্বীকার করতে পারি না। আমরা ২৪ ও জুলাইকে যেমন অস্বীকার করতে পারব না  ঠিক একইভাবে ৭১ কেউ অস্বীকার করতে পারব না।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। ওরা সব সময় পিছনে থেকেছে। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম তখন অনেকেই ইন্ডিয়া চলে গিয়েছিল। কিছু মানুষ দেশে ছিল তবে তারা খুব কষ্টে ছিল। যারা ইন্ডিয়া গিয়েছিল তারা ক্যাম্পে খুব কষ্ট করে ছিল। ১৯৭১ সালে ওরা কিন্তু সমর্থন করেনি। বরং তারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই ধরনের যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কখনো থাকেনি তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি?

সংশ্লিষ্ট খবর

Back to top button