Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

শাকিবের নতুন লুক!

চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে ভালোবাসেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, যার প্রমাণ মিলছে তার সাম্প্রতিক ছবিগুলোতে। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। বিশেষ করে তার ঘন গোঁফ নিয়ে অনেকেরই প্রশ্ন—এটি কি রূপসজ্জার অংশ নাকি আসল?

সেই রহস্য নিজেই উন্মোচন করলেন শাকিব খান। সম্প্রতি ‘সোলজার’ সিনেমা নিয়ে জানতে চাইলে এই অভিনেতা জানান, তার এই গোঁফটি সম্পূর্ণ আসল। তিনি বলেন, “আমার গোঁফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না। আর সেটা হলো এ গোঁফটা কিন্তু আসল। ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোঁফ।”

মজা করে শাকিব আরও বলেন, শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল। আমি তখন সত্যি মুহূর্তটা উপভোগ করি।

সাকিব ফাহাদ পরিচালিত অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘সোলজার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সিনেমায় তাকে একজন দেশপ্রেমিক হিসেবে দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন প্রমুখ। সিনেমাটি আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button