Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

৯ সিনেমা হলে মুক্তি পেল ‘বেহুলা দরদী’

টাঙ্গাইলসহ আশপাশের কয়েকটি জেলায় একসময় বেহুলা ও লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বেহুলা দরদী’ সিনেমার কাহিনি।

সবুজ খান পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেয়েছে দেশের নয়টি সিনেমা হলে

নির্মাতা জানান, লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধা সিনেমা হল, মাধবী, নবীব, বনুতা, মিলন, রাজ সিনেমা-এই নয়টি সিনেমা হলে চলছে সিনেমাটি।

গল্পে দেখা যাবে, নাগবাড়ি বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। কয়েকবার ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় হেরে দলটির সম্মান প্রায় তলানিতে। এই অবস্থায় দলটিকে প্রতিযোগিতায় জেতাতে চলে নানা চেষ্টা।

বেহুলা দরদীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, ইমরান হাসো, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ।

নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এক সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই এই সিনেমার মূল লক্ষ্য। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button