Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর

প্রায় ১১ মাস পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং আগামী মাসে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগার নেতৃত্বাধীন দলে বাবর ফিরলেও, এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি মোহাম্মদ রিজওয়ান।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন বাবর। স্ট্রাইক রেট খারাপ হবার কারণে দল থেকে বাদ পড়েন তিনি।

গত মাসে এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়া পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার- ফখর জামান ও মোহাম্মদ হারিস এবং পেসার হারিস রউফ।

বাবরের সাথে দলে আরও ফিরেছেন পেসার নাসিম শাহ, ব্যাটার আব্দুল সামাদ এবং উইকেটরক্ষক উসমান খান।

আগামী ২৮ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৭ নভেম্বর থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button