Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যরাজনীতি

নির্বাচন কমিশন পুর্নগঠন হওয়া প্রয়োজন: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন না হলে তার দায় সরকারের ওপর আসবে। নির্বাচন কমিশন পুর্নগঠন হওয়া প্রয়োজন।

বুধবার ২২ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। জুলাই গণহত্যা বিচারের বিষয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার আহতদের নিরাপত্তা ও মামালাগুলোর অবস্থা নিয়ে কথা বলেছি।

জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা জানিয়েছি, আমরা জুলাই সনদের কাগজে বিশ্বাসী নই। আমরা সাংবিধানিক আদেশ চাইছি। সেটা প্রধান উপদেষ্টা দেবেন। এরপর আমরা সই করবো। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব করছে।

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ব্যবস্থা নেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button