Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না।

শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলে আশা করছি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button