Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

লালন তিরোধান দিবসে থিয়েটারের ‘বারামখানা’

লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে থিয়েটার তাদের নাটক ‘বারামখানা’র একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি অভিনীত হবে।

প্রদর্শনীটি উৎসর্গ করা হবে সম্প্রতি প্রয়াত লালন সঙ্গীতের অন্যতম প্রধান শিল্পী ফরিদা পারভীনের স্মৃতির উদ্দেশ্যে।

লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবীর, আপন আহসান, তানজুম আরা পল্লী, রাশেদুল আওয়াল শাওন, ত্রপা মজুমদার প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button