Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন আলটিমেটাম

বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে এবার নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করবো, আগামীকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগ অবস্থান নেবো। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাবো। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসবো।’

পূর্বঘোষণা অনুযায়ী—মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দেন এ শিক্ষক নেতা।

তিনি আরও বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখবো।’

সংশ্লিষ্ট খবর

Back to top button