Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

সাগরে নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ। সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারাদেশেই এমন অবস্থা।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই গুমোট মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে এখনও গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। এর ফলে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই নিম্নচাপের কারণে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে।

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে আকাশ মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। তাই যানবাহন না থাকায় অভিযোগের পাশাপাশি অনুযোগও রয়েছে সাধারণ জনগণের ।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button