অন্তর্বর্তী সরকারবাংলাদেশ
গণ-অভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

এতে বলা হয়েছে, বিশ্ব শিশু দিবস উদ্যাপন উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শিশুদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এ বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে।
এ ছাড়া আগামী ৫ পর্যন্ত অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একযোগে পালন করবে এ বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।
দিবসটি উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুভূতি প্রকাশ করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শিশুদের অভিভাবকরা।



