Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াআন্তর্জাতিক

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেফতার

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধ: শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) মালদ্বীপের হুলহুমালে’তে নেপালি নারীকে ছুরিকাঘাতের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ২১ বছর বয়সী ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হুলহুমালে’র প্রথম ফেজের একটি দোকানে কাজ করার সময় ওই নারীকে ঘাড়ে ছুরিকাঘাত করেন অভিযুক্ত বাংলাদেশি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে সন্দেহভাজনকে একই দিনের সন্ধ্যায় হুলহুমালে’র দ্বিতীয় ফেজ থেকে আটক করা হয়।

মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও পূর্ণাঙ্গ পরিস্থিতি নির্ধারণে মামলাটি সক্রিয়ভাবে তদন্তাধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button