Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধস্লাইডার

এয়ারপোর্টে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রী আটক

এয়ারপোর্টে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ৭৫৮০ (সাত হাজার পাঁচশত আশি) পিস ইয়াবাসহ দুই নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।

আটককৃতরা হলেন রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-146 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসেছিলেন।

এএপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে তাদের আটক করা হয়। পরে এএপি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন।

তল্লাশিতে দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্যদের মাধ্যমে রোজিনার পরিহিত ছেলোয়ার থেকে ১৭৮০ (এক হাজার সাতশত আশি) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএপি জানায়, রোজিনা ও ফাহমিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৩) অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button