Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

পোষ্য কোটা স্থগিত, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে তিন দিন পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গত শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জরুরি সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ।

তিনি বলেন, শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় একটি পাঁচ সদস্য বিশিষ্ট আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি আপাতত স্থগিত থাকবে। এ বিষয়ে সিন্ডিকেটে রিপোর্ট করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব বডির সঙ্গে আলোচনা শেষে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ ছাড়া সিন্ডিকেট থেকে যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button