Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার বাংলাদেশের জেসি

এ মাসের শেষ দিকে যৌথভাবে ভারত ও শ্রীলংকার অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে লীগ পর্বের ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

৩০ সেপ্টেম্বর গৌহাটিতে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন ক্লেয়ার পোলোসাক এবং এলোইস শেরিডান।

আইসিসি জানিয়েছে, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কিম কটন এবং চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্যান্ড্রে ফ্রিটজ।

এবারের নারী বিশ্বকাপের ম্যাচগুলো নারী ম্যাচ কর্মকর্তাদের দিয়ে পরিচালনা করার কথা আগেই জানিয়েছিল আইসিসি।

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নাম পরে ঘোষণা করবে আইসিসি।

নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল :
ম্যাচ রেফারি :

ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেইরা।
আম্পায়ার :

লরেন এজেনব্যাগ, ক্যান্ডেস লা বোর্দে, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, জানানী নারায়ন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাথি, সু রেডফার্ন, এলোয়েস শেরিডান, গায়ত্রী ভেনুগোপালান, জ্যাকলিন উইলিয়ামস।

সংশ্লিষ্ট খবর

Back to top button