Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

তারুণ্যের শক্তিতে চলছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

তারুণের শক্তিতে চলছে বাংলাদেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশের তরুণরা এগিয়ে তাদের কোন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর)  প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, পথচলার সময়ে নানা চ্যালেঞ্জ আসবে তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে। তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়।

নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক তাই সবক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে তা মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বেচ্ছাসেবা আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের আদর্শ মাধ্যম।

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে বহুমুখী সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। এই কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বাত্মক অংশগ্রহণ অপরিহার্য।

প্রধান উপদেষ্টা এসময় ১২ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button