Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে

তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।

গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের তিন দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন (ঢালী) রিমান্ড বাতিল করে জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকার তথ্য গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভোরে বসুন্ধরার আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তারা কারাগারে আটক রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button