
পেশাজীবি সংগঠন মুক্ত গণমাধ্যম মঞ্চের নির্বাহী সদস্য মো. রুবেল হোসেন-এর বাবা আজ (৯ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি সৈয়দ শিমুল পারভেজ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এসময় তারা বলেন, “মরহুমের মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম। আমরা গণমুক্তমাধ্যম মঞ্চ পরিবার তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
এসআর/বাংলা টিভি



