Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াবাংলাদেশ

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) হাইকমিশনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, দূতাবাসের কর্মকর্তারা এবং রাজধানী মালে ও আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

4725869

শুরুতে কোরআন তেলাওয়াত এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে অংশগ্রহণকারীরা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

এসময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, নবীজির (সা.) জীবন অনুসরণ ও তার দেখানো পথ মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিহিত রয়েছে।

অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ব মানবতার শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button