Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস কফিল উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা খুলে গিয়ে পাশের খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

সংশ্লিষ্ট খবর

Back to top button