Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্নীতিবাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কমলেও এখনও চলমান: টিআই চেয়ারপারসন

বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কমেছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও তদন্তাধীন। এমনটা জানিয়েছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআই’র আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে তিনি এসব কথা জানান।

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কাজ করছে।

টিআই চেয়ারপারসন আরও বলেন, মব ভায়েলেন্সের বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে মব ভায়োলেন্স।

তিনি বলেন, দুর্নীতি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর হামলা, হুমকি ও হয়রানি বাড়লে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না বলে জানান ভ্যালেরিয়াঁ।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে ব‍্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়ায় অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। কিছুটা নিয়ন্ত্রনে এলেও অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি এখনও।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button