Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

হাওরের জলবায়ু পরিবর্তন নিয়ে থ্রিলার সিনেমা

জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্যকাহিনি নিয়ে নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাওবিবি’। কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই এর শুটিং শেষ হয়েছে।

গল্পে দেখা যাবে, এক ট্রাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া।

তাকে ধাওয়া করতে গিয়ে ট্রাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর। সেই রহস্য কাটিয়ে উঠতে গিয়ে মায়া চরিত্রে ভর করে হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের গভীর টানাপড়েন। একসময় স্পষ্ট হয়, মায়া কেবল এক তরুণী নয়, বরং হাওরের আত্মা। তার চরিত্রে ফুটে উঠে হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের গভীর টানাপড়েন।

শাহ মুহাম্মদ মোশাহিদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মশিউর রহমান কায়েস। ছবিটিতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না ও ইসরাত জাহান প্রমি। এছাড়াও রয়েছেন শাহ শান্ত, শাহ ওবায়েদ নেহান প্রমুখ।

মাহাফুজ মুন্না বলেন, চিত্রনাট্য পড়ে অসম্ভব ভালো লেগে যায়।

এতো সুন্দর বিশ্লেষণ করা চিত্রনাট্য আমি খুব কম দেখেছি। প্রতিটা কাজে চরিত্র এবং গল্প আমার কাছে মুখ্য। আমি এখন পর্যন্ত কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে কাজ করেছি। টিমওয়ার্ক একটা ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। সেই টিম ওয়ার্ক আমি নাওবিবিতে পেয়েছি।
 

ইসরাত জাহান প্রমি বলেন, ‘গল্পের মায়া চরিত্রে কাজ করা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। এখানে শুধু অভিনয় নয়, হাওরের প্রতিনিধিত্বও করতে হয়েছে। আমার মাধ্যমে দর্শক মায়াকেই নয়, দেখবে হাওরকে।’

‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া এক থ্রিলার। পরিবেশ সচেতনতার পাশাপাশি এতে রয়েছে রোমাঞ্চ, রহস্য, আবেগ ও সিনেমাটিক আবহ।

জানা গেছে, ‘নাওবিবি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button