Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াঅন্যান্যঅভিবাসী

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানী মালের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন—গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে সংগঠনটি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে বিএনপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রবাস থেকেও স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button