Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারদেশবাংলা

বেরোবিতে আমরণ অনশন: শিক্ষা উপদেষ্টার কাছে গেলেন আবু সাঈদের ২ ভাই

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রাঙ্গণে কাঁপছে শহীদ আবু সাঈদের স্মৃতি। ভাইয়ের সহযোদ্ধারা দিন-রাত আমরণ অনশনে কাতরাচ্ছেন—এই দৃশ্য সহ্য করতে পারেননি শহীদ আবু সাঈদের দুই ভাই।

বেরোবির ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় দ্রুত সমাধানের আশ্বাস পেতে তারা সোমবার (১৯ আগস্ট) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে দেখা করেছেন।

আলোচনায় উপদেষ্টা তাদের জানান, খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনা দেয়া হবে নির্বাচন আয়োজনের জন্য। এরপর আবু সাঈদের ভাইরা অনশনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী তার নিজ ফেসবুক পোস্টে লিখেছেন, ছাত্র সংসদ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরণ অনশনরত আমার ছোট ভাই শহীদ আবু সাঈদের সহযোদ্ধা প্রতি আহ্বান। আপনারা এখন উঠে আসুন। আপনাদের এ রকম কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। তাই আমরা দুই ভাই এটা সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টার কাছে আসি। উনি আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান করার জন্য ইউ জিসিকে নির্দেশনা দিয়েছেন। তাই আপনাদের প্রতি আহ্বান আপনারা উঠে আসুন দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ।

এর আগে রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী অনশনে বসেন।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button