Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাদেশবাংলা

দিনাজপুরে ট্রাক চাপায় শিশুসন্তানসহ মা নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলার ট্রাক চাপায় শিশুসন্তানসহ মা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুইমাস বয়সী শিশু রিশাদ কাইফ ও তার মা কোহিনুর বেগম (২৭)।

বিরামপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকালে সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসন্তান ও মা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকচালক এখনো পলাতক রয়েছে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button