Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারসরকার

রাজশাহীতে ৩৫ কোটি টাকার ১২ প্রকল্পের উদ্বোধন

রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— জেলার তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ; রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন; গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ; বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন; পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন; মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন; চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন; রাসিকের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নাটোরের উদ্দেশে রওয়ানা হন আসিফ মাহমুদ। সেখানে উপজেলা মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এর আগে একদিনের সফরে সকালে রাজশাহী পৌঁছান এই উপদেষ্টা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button