Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

যুদ্ধবিমান দুর্ঘটনার ১৫ দিন পর মাইলস্টোনে ফিরলেন শিক্ষার্থীরা

বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার ১৫ দিন পর আবারও পাঠদানে ফিরেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসেন। দীর্ঘ নিস্তব্ধতা শেষে ক্যাম্পাসে ফিরে আসে জীবনের স্পন্দন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘শিক্ষার্থীদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আজ থেকে পাঠদান শুরু হয়েছে।’

এর আগে রোববার (৩ আগস্ট) শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া ও শোক অনুষ্ঠানে অংশ নেয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় শিশুসহ ৩৪ জন নিহত হন এবং অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠার জন্য কলেজ ক্যাম্পাসেই স্থাপন করা হয় বিশেষ কাউন্সেলিং সেন্টার। শিক্ষক-অভিভাবকরাও এই সেবার আওতায় রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button