Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম চারিদিকে। এদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সেখানে সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা।

এবার ছেলে আব্রাম খান জয়ের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই ছবিতে মা ছেলেকে খুব হাসিখুশি দেখা গেছে। লাল জামদানি, লাল লিপস্টিক, কপালে ছোট্ট টিপে দারুণ লাগছিল অপু বিশ্বাসকে।

ছেলে জয় পরেছিল জিন্স আর বারবারি প্রিন্টের শার্ট। মা-ছেলের আদরমাখা ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ছবির সঙ্গে দেখা গেল একটি ক্যাপশনও।

ক্যাপশনে লিখেছেন, ‘সব ভালোবাসার প্রমান দিতে হয় না। প্রমান ছাড়াও ভালোবাসা হয়। যদি পবিত্র হৃদয় থাকে।’ এর আগে একটি অনুষ্ঠানে অপুকে বলতে শোনা যায়, আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button