Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঢাকা-কক্সবাজার রুটের রামুতে রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় সৈকত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালকসহ অটোরিকশার ৫ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ৪ জন।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ। তবে নিহত অপর এক নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি নিহত অপর যাত্রীদের স্বজন।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেচালক ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নামের ট্রেনটি বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

আব্দুল মালেক মাসুম জানান, নিহতদের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button