Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক: নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে, যার উদাহরণ শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১ তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এসময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে জানান তিনি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button