Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

স্বেচ্ছায় রক্তদান করলেন পর্যটন উপদেষ্টা

নিউজ ডেস্ক: মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্ত দান করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস প্রাঙ্গণে পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।

WhatsApp Image 2025 07 26 at 13.17.30 1

অনুষ্ঠানমালার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভেন্যুতে স্বেচ্ছা রক্তদানের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদানের সময় মাননীয় উপদেষ্টা অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত ছিলেন।
স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘রক্তদান হচ্ছে সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। জরুরি প্রয়োজনে বা যেকোনো সংকটে রক্তদানের নিয়মিত অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। রক্তদানের পুরো বিষয়টি আসলে নৈতিকতার উপর নির্ভরশীল।’

রক্তদানের সময় উপদেষ্টার পাশে ছিলেন বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সফিকুর রহমান, বিমানের চিফ মেডিকেল অফিসার তাছলিমা আক্তারসহ আরো অনেকে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী, বিমান ও পর্যটনের অন্যান্য কমকর্তাসহ জুলাই যোদ্ধারা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button