Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

রান তাড়ায় নেমে ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে বাংলাদেশের জমা করা ১৩৩ রান তখন পাহাড়। টি-২০তে পাকিস্তানকে সর্বনিম্ন (৭৪) রানে অলআউটের সম্ভাবনা। সেখান থেকে একজন ফাহিম আশরাফ ম্যাচটা বেরই করে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ওই শঙ্কা কাটিয়ে ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে শুরু করা ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনে বাংলাদেশ। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে খেলানো হয় নাঈম শেখকে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জাকের আলী না থাকায় চারে ব্যাটিং করে ত্রিশ ছাড়ানো রান করেছিলেন তিনি। এবার নিয়মিত ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে ফিরে ব্যর্থ হন (৩)।

মেহেদি ফিরে যান ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে দুটি করে চার ও ছক্কা আসে। পরেই শামীম পাটোয়ারি (১) প্লেড অন হলে ভালো রানের আশায় ধাক্কা খায় স্বাগতিকরা। তবে জাকের কিছুটা ওই ক্ষতি পূরণ করে দেন। তিনি ইনিংসের শেষ বলে ক্যাচ হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছক্কা ছিল পাঁচটি। চার মেরেছেন একটি। এছাড়া তানজিম ৭ ও রিশাদ হোসেন ৮ রান যোগ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button