Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ঘণ্টাখানের আগে বিমানটি আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে কয়েকজন বেসমারিক ব্যক্তিও আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা যায়। তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button